নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন্নাহার হল শাখার সহ-সভাপতি নিশিতা ইকবাল নদীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে নিশিতা ইকবাল নদীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ২৩ অক্টোবর অন্তর্বর্তী সরকার বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে এবং সংগঠনটিকে একটি নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করে।
0 মন্তব্যসমূহ